বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে নাটকীয়তা চলছে: মির্জা আব্বাস

আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে নাটকীয়তা চলছে: মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার:: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আড়ালে সাজানো নাটক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুর ১০ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। অথচ সরকার কিছু জানে না, তারা কী জানে তাহলে? আওয়ামী লীগ নেতাদের দেশ ছাড়ার ঘটনা আড়াল করতেই শাহবাগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার নাটক সাজানো হয়েছে।’

প্রশাসনে বিএনপি সমর্থিতদের না রাখার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ তোলেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘১৭ বছর যাদের কাছে নির্যাতিত হয়েছে বিএনপি এখন তাদের পুনর্বাসন করবে যারা এমন কথা বলেন, তারা বিএনপিকে হিংসা করে। আমার প্রশ্ন, সচিবালয়ের ভেতর এখনো আওয়ামী লীগের লোকেরা কী করে? প্রশাসনে হয় জামায়াত, নয় আওয়ামী লীগ। বিএনপিকে বাদ দেওয়া হচ্ছে সব জায়গা থেকে।’

মানবিক করিডর ইস্যুতে নির্বাচিত সরকারের ওপর সিদ্ধান্তের ভার দেওয়ার আহবান জানান মির্জা আব্বাস। বিএনপির এই নেতা বলেন, ‘এই সরকার দেশপ্রেমিক সরকার নয়। অনেক উপদেষ্টা আছেন, যারা দেশের নাগরিক না তারাই দেশ পরিচালনা করছেন। মনে হচ্ছে দেশে ঔপনিবেশিক শাসন চলছে। আমরা কেন সেন্ট মার্টিন, বাঘাইছড়ি আর সাজেক যেতে পারি না? আমাদের কি পাসপোর্ট ভিসা লাগবে, সরকারের কাছে জানতে চাই। বিএনপি আছে এখন একমাত্র, যারা পারে বিদেশি শত্রুর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com