বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
গাইবান্ধায় ঝড়ের রাতে ফেরার পথে প্রাণ গেল র‍্যাব সদস্যের

গাইবান্ধায় ঝড়ের রাতে ফেরার পথে প্রাণ গেল র‍্যাব সদস্যের

গাইবান্ধা প্রতিনিধি:: গাইবান্ধার সাদুল্লাপুরে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক (৩৫) নামে এক র‍্যাব সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১২ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার

এর আগে রোববার রাতে দায়িত্ব শেষে মোটরসাইকেলে ক্যাম্পে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর র‍্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পে কর্মরত ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া জেলায়। সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলে ফিরছিলেন তিনি। রাত সাড়ে ১০টার দিকে সাহারবাজার এলাকায় পৌঁছালে প্রবল ঝড়ো হাওয়ায় রাস্তার পাশের একটি গাছের মোটা ডাল ভেঙে পড়ে তাদের গায়ের উপর।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আবু বক্করকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা অন্য র‍্যাব সদস্যও আহত হয়েছেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, “কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে র‍্যাব সদস্যের মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আহত অপর সদস্য চিকিৎসাধীন আছেন।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com