বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির আদেশ পঞ্চগড়ে সিজারিয়ান অপারেশনের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না পাওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ লালমনিরহাটে রবিদাস সমিতির সভাপতি পদ কেন্দ্র করে, ধনেশ্বর রবিদাসকে প্রাণ নাশের হুমকি পঞ্চগড় সীমান্তে ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও জিরো লাইনে অবস্থান নারী শিশু সহ ১০ জনের সুন্দরগঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত অনেকেই সরকারি বনের জমিতে দিন দিন হারিয়ে যাচ্ছে গজারি বাগান, নিরব ভূমিকায় বাড়ইপাড়া বিট কর্মকর্তা লালমনিরহাটে ‎ ৩ পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, ভারতীয় বিএসএফ’র নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল, ব্যাপক উপস্থিতি দেখে সরে গেলো পুলিশ লালমনিরহাটে সাংবাদিক সবুজের কলম থামাতে প্রাণনাশের হুমকি
নিজ উপজেলায় উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি!

নিজ উপজেলায় উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি!

স্টাফ রিপোর্টার: কুমিল্লার মুরাদনগরে অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৩০ এপ্রিল) মুরাদনগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতার ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্ষমতার অপব্যবহার করে পুলিশ দিয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটাচ্ছেন। তার বিরুদ্ধে সংবাদমাধ্যমেও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া তিনি আওয়ামী লীগের পুনর্বাসনে সক্রিয়ভাবে সহায়তা করছেন বলেও অভিযোগ করা হয়। তার বাবা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ তোলা হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, উপদেষ্টা পুলিশের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষদের ওপর দমন-পীড়ন চালাচ্ছেন। এসব কারণেই তার পদত্যাগের দাবি ওঠে।

বিক্ষোভ চলাকালীন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান শিক্ষার্থীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। গণমাধ্যমকে তিনি জানান, ‘নাম ব্যবহার করে বিক্ষোভ মিছিল করা যাবে না।’ তার এই আচরণের প্রতিবাদে শিক্ষার্থীরা “ভুয়া ভুয়া” স্লোগান দেন এবং উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com