বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
দেশে ১৪ দিনের ডিজেল মজুদ আছে: বিপিসি রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী চরফ্যাশনে অবহেলার জমিতে সম্ভাবনার ফসল, সবুজের ছোঁয়ায় বদলে গেল আবাসিক এলাকা রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ সদস্য জুলাইযোদ্ধাদের কল্যাণের ব্যাপারে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক: মুক্তিযুদ্ধমন্ত্রী রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী উপকূলের চরে শ্রমিকদের পরিশ্রম, শুঁটকিতে জীবিকার আলো ৪ বিশ্ববিদ্যালয়ে মেধার স্বাক্ষর রাখা মোস্তাকিমের স্বপ্নপূরণে এগিয়ে এল ‘টিম জিয়ন’ সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলা; এক বাংলাদেশি নিহত
লালমনিরহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান সুজন জেল গেট থেকে পুনরায় গ্রেফতার

লালমনিরহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান সুজন জেল গেট থেকে পুনরায় গ্রেফতার

রাসেল ইসলাম, লালমনিরহাট :: লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সুজনকে জেল গেট থেকে পুনরায় গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।


মঙ্গলবার (১৩ই জানুয়ারী) সকালে লালমনিরহাট জেলা কারাগারের মুল ফটক থেকে সদর থানা পুলিশ কামরুজ্জামান সুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গত ২৯ সেপ্টম্বর ২০২৪ সালে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে। লালবাগ থানার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত হত্যা মামলায় এজাহার ভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়। এছাড়াও লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ী ভাংচুর মামলায় এজাহার ভুক্ত আসামি কামরুজ্জামান সুজন।

দীর্ঘ ১৬ মাস লালবাগ থানার হত্যা মামলার আইনি লড়াই শেষে, ১২ জানুয়ারী লালমনিরহাট আদালতে হামার বাড়ী ভাংচুর মামলায় জামিন প্রার্থনা করলে আদালত আবেদন গ্রহন করে তাকে জামিন দেয়। জামিনের সকল পক্রিয়া শেষ করে লালমনিরহাট জেলা কারাগার কতৃপক্ষ ১৩ই জানুয়ারী মঙ্গলবার সকালে তাকে মুক্তি দেয়। জেল গেট থেকে তাকে পুনরায় লালমনিরহাট সদর থানা পুলিশ গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে যায়।


১৬ মাস দীর্ঘ কারাবরন শেষে মুক্ত আকাশে বের হবার আগেই সাবেক উপজেলা চেয়ারম্যান সুজনকে লালমনিরহাটের বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সিক্স মার্ডার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ মতিন সুজনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সুমন খানের বাড়ীতে নিহত ছাত্র হত্যা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com