বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
এক দশকের বিতর্কে পিআইও নুরুন্নবী সরকার, বিভাগীয় শাস্তিও যেন কার্যহীন দেশে ১৪ দিনের ডিজেল মজুদ আছে: বিপিসি রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী চরফ্যাশনে অবহেলার জমিতে সম্ভাবনার ফসল, সবুজের ছোঁয়ায় বদলে গেল আবাসিক এলাকা রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ সদস্য জুলাইযোদ্ধাদের কল্যাণের ব্যাপারে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক: মুক্তিযুদ্ধমন্ত্রী রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী উপকূলের চরে শ্রমিকদের পরিশ্রম, শুঁটকিতে জীবিকার আলো ৪ বিশ্ববিদ্যালয়ে মেধার স্বাক্ষর রাখা মোস্তাকিমের স্বপ্নপূরণে এগিয়ে এল ‘টিম জিয়ন’
চরফ্যাশনে অবহেলার জমিতে সম্ভাবনার ফসল, সবুজের ছোঁয়ায় বদলে গেল আবাসিক এলাকা

চরফ্যাশনে অবহেলার জমিতে সম্ভাবনার ফসল, সবুজের ছোঁয়ায় বদলে গেল আবাসিক এলাকা

‎হাসান লিটন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ‎ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদ আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত পড়ে থাকা জমি এখন সবুজে ঘেরা প্রাণবন্ত সবজি বাগানে রূপ নিয়েছে। ইরা-নুসাইবা পারিবারিক সবজি বাগান  নামে পরিচিত এই উদ্যোগটি পরিবারভিত্তিক কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদনের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। ইতোমধ্যেই স্থানীয়দের মাঝে এটি ব্যাপক সাড়া ও প্রশংসা কুড়িয়েছে।

‎মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের আবাসিক এলাকা ঘুরে দেখা যায়, বাগানটিতে টমেটো, বেগুন, মরিচ, ফুলকপি সহ বিভিন্ন দেশীয় ও মৌসুমি সবজি চাষ করা হচ্ছে। পরিচর্যায় রয়েছে নিয়মিত যত্ন ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার। পরিবেশবান্ধব ও টেকসই পদ্ধতিতে চাষাবাদ করায় উৎপাদিত সবজি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ।


‎স্থানীয় বাসিন্দা ও উপজেলা এলজিইডি’র হিসাবরক্ষক মো. নাজমুল বলেন, আমরা ভাবতেই পারিনি এত ছোট একটি জায়গা থেকে এত সুন্দরভাবে সবজি উৎপাদন সম্ভব। এই উদ্যোগ আমাদেরও নিজ নিজ আঙিনায় সবজি চাষে উৎসাহিত করছে।

‎উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পরিবারভিত্তিক সবজি বাগান গড়ে তুললে স্বল্প খরচে পুষ্টিকর খাদ্য উৎপাদন সম্ভব। অতিরিক্ত উৎপাদিত সবজি স্থানীয় বাজারে বিক্রি করে পরিবারের আয়ও বৃদ্ধি করা যায়। আধুনিক ও পরিকল্পিত চাষাবাদের কারণে এই উদ্যোগ অর্থনৈতিকভাবে লাভজনক ও পরিবেশবান্ধব।


‎উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পরিত্যক্ত জমিকে কাজে লাগিয়ে পরিবারভিত্তিক সবজি বাগান গড়ে তোলা হয়েছে। এটি শুধু খাদ্য উৎপাদনের মাধ্যম নয়, বরং জীবনমান উন্নয়নের একটি কার্যকর উপায়। এ ধরনের উদ্যোগ আরও মানুষকে উদ্বুদ্ধ করবে। সব মিলিয়ে, অবহেলিত জমিকে কাজে লাগিয়ে গড়ে ওঠা এই সবজি বাগান এখন চরফ্যাশনে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com