বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ মৌচাক প্রেসক্লাবের উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পঞ্চগড়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত পঞ্চগড়ে চরমোনাই পীর: পুশইন বন্ধে কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১

ডেস্ক রিপোর্ট :: বরগুনায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় গোলাম মোস্তফা নামে এক প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনার পরপরই ক্ষিপ্ত এলাকাবাসীর গণপিটুনিতে অভিযুক্ত কালু বাহিনীর প্রধান ইব্রাহিম হোসেন কালু নিহত হয়েছেন। এছাড়াও ওই গ্রুপের সদস্য তাওহীদ নামে আরও একজন গণপিটুনিতে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চামিলি বাজার নামক এলাকায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। পরে একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে এলাকাবাসীর গণপিটুনিতে অভিযুক্ত কালু বাহিনীর প্রধান ইব্রাহিম হোসেন কালু নিহত হয়।

বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত কালুর নামে বরগুনা সদর থানায় ১৩ থেকে ১৪টি মাদকসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নসহ বিভিন্ন এলকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিলেন কিশোর গ্যাং গ্রুপ কালুবাহিনী। এলাকায় তাদের এমন কার্যক্রম এবং মাদক কারবারিতে বাধা দেন ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফা। এতে ক্ষিপ্ত হয়ে কালুবাহিনীর প্রধান কালুসহ আরও কয়েকজন মিলে গোলাম মোস্তফার ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গোলাম মোস্তফাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফাকে কুপিয়ে জখমের ঘটনার পরপরই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে কালু বাহিনীর প্রধান ইব্রাহিম হোসেন কালুসহ তাওহীদ নামে আরও একজনকে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে এলে কালু বাহিনীর প্রধান ইব্রাহিম হোসেন কালুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়াও ওই বাহিনীর আরেক সদস্য তাওহীদকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, কালু বাহিনীর প্রধান ইব্রাহিম হোসেন কালুকে গত ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় তার কাছে থাকা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও একটি ডাকাতি মামলায় তার সম্পৃক্ততা পাওয়া যায়। গত চারদিন আগে জামিনে মুক্তি পেয়ে আবারও এলাকায় সন্ত্রাসী কার্যক্রম এবং মাদকের কারবারি শুরু করেন কালু। তার এ কর্মকাণ্ডে বাধা দেওয়ায় ওই এলাকার প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফাকে কালু বাহিনীর সদস্যরা কুপিয়ে জখম করেন।

তিনি আরও বলেন, প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম করায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে কালু বাহিনীর প্রধান ইব্রাহিম হোসেন কালুসহ তাওহীদ নামে আরেক সদস্যকে গণপিটুনি দেয়। ঘটনার খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাদেরকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক কালুকে প্রাথমিকভাবে মৃত ঘোষণা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com