বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নকলের সুযোগ’ না পেয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ মৌলভীবাজার জেলা কারাগারে কারারক্ষীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে একই দিনে দুইজন সাপের কামড়ে আহত, সাপ সঙ্গে নিয়ে হাসপাতালে এসে পেলেন এন্টিভেনাম লালমনিরহাটে ছাগল বাঁচাতে গিয়ে গৃহবধূর মৃ’ত্যু পঞ্চগড়ে একদিনের ব্যবধানে আবারও করতোয়ায় ডুবে বৃদ্ধের মৃত্যু সৌহার্দ্য,পরিচিতি আর নতুন প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক সুন্দরগঞ্জে বন্যার পানিতে ভেসে আসলো অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত লাশ পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও উপকরণ বিতরণ
মাদকবিরোধী সভা শেষে ফেরার পথে মাদক কারবারি পরিবারের হামলায় আহত ২

মাদকবিরোধী সভা শেষে ফেরার পথে মাদক কারবারি পরিবারের হামলায় আহত ২

স্টাফ রিপোর্টার :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে বাড়ি ফেরার পথে মাদক কারবারিদের হামলায় দুই যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার সাতকুড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার জাথালিয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে নাঈম ইসলাম (২০) এবং একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২২)। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতকুড়া এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে শুক্রবার বিকেলে একটি মাদকবিরোধী সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় সাতকুড়া ও আশপাশের এলাকার শতাধিক মানুষ অংশ নেন। সভা শেষে অংশগ্রহণকারীরা বাড়ি ফেরার সময় একদল হামলাকারী দেশীয় অস্ত্র নিয়ে নাঈম ও সাদ্দামের ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে দুই যুবক রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের হাসপাতালে পাঠান।

ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চান মিয়া (৬০), তার স্ত্রী আছিয়া বেগম (৫০) এবং পুত্রবধূ শিল্পী আক্তারকে (২৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আহত নাঈম ইসলাম ও সাদ্দাম হোসেন অভিযোগ করে বলেন, মাদকবিরোধী সভা শেষে বাড়ি ফেরার সময় চান মিয়া, তার স্ত্রী, ছেলে ও ছেলের বউ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে আমাদের।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নারীসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগ রয়েছে। পরবর্তীতে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, ভুক্তভোগীদের দায়ের করা মামলার ভিত্তিতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে মাদকবিরোধী সভা শেষে অংশগ্রহণকারীদের ওপর হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সাতকুড়া এলাকাকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের কার্যকর উদ্যোগ দাবি করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com