বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে ভেসে আসা জাহাজ নিয়ে স্থানীয়দের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎ ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর লালমনিরহাটে বিয়ের অঙ্গীকার করে অস্বীকা : সেনাসদস্যের বাড়িতে ৪ দিন ধরে অনশনে তরুণী বিবিসি বাংলাকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মাহদীর লিগ্যাল নোটিস জামায়াত নেতার ড্রয়িংরুমে মিলল মিনি পেট্রোল পাম্প লালমনিরহাটের হাতীবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় চরফ্যাশনে ২৮৮ পরিবার পেল ফ্যামিলি কার্ড,‎ দরিদ্র পরিবারের মুখে হাসি প্রাথমিক বৃত্তিতে ৮০–২০% কোটা: মেধার স্বীকৃতি নাকি শিক্ষাক্ষেত্রে নতুন বৈষম্যের সূচনা? ‎কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন
রাজশাহীতে পথচারীদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু

রাজশাহীতে পথচারীদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক :: রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকায় পথচারী ও রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মিজান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর মোড়ে এই কর্মসূচির সূচনা করা হয়।

​শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিকেল সাড়ে পাঁচটায় রাজপাড়া থানার প্রধান কার্যালয় সংলগ্ন লক্ষ্মীপুর মোড়ে দোয়ার মাধ্যমে এই ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

​এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা; সহ-সভাপতি আসলাম সরকার, সফিকুল ইসলাম সাফিক, মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু।

​কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি ও মিজান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোক্তা মিজানুর রহমান মিজান।

এছাড়াও উপস্থিত ছিলেন, রাজপাড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও থানা বিএনপির সদস্য খসরু আহমেদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​আয়োজকরা জানান, পুরো রমজান মাস জুড়ে এই ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। প্রথম দিনের কর্মসূচিতে কয়েকশ পথচারী ও সাধারণ মানুষের মাঝে ইফতারের প্যাকেট তুলে দেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com