বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, ক্বিরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, ক্বিরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, ক্বিরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, ক্বিরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, ক্বিরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, ক্বিরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে ১শত ৫পিস ই’য়াবাসহ তালিকাভুক্ত মাদ’ক কারবারি মমি গ্রে’ফতার আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে নিহত ১জন পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে হু’মকির অভিযোগে, বিএনপির ৪ নেতাসহ আ’টক ৬
জুলাইযোদ্ধাদের কল্যাণের ব্যাপারে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক: মুক্তিযুদ্ধমন্ত্রী

জুলাইযোদ্ধাদের কল্যাণের ব্যাপারে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক: মুক্তিযুদ্ধমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাইযোদ্ধাদের কল্যাণের ব্যাপারে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক (কনসার্নড)। তাদের জন্য এখন পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও মন্ত্রণালয়ের সচিব।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, জুলাইযোদ্ধাদের ‘ক’, ‘খ’, ‘গ’, তিনটি শ্রেণিতে বিভক্ত করে ক্যাটাগরি করা হয়েছে এবং প্রত্যেক শহীদ পরিবারকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে।

তিনি বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী আন্তরিকতার সাথে পরামর্শ দিয়েছেন। তিনি শহীদ পরিবারের সন্তানদের শিক্ষা নিশ্চিতে গুরুত্ব দিয়েছেন এবং আহতদের পুনর্বাসনের জন্য বিভিন্ন প্রজেক্টের কথা বলেছেন।


মেজর (অব.) হাফিজ বলেন, সিস্টেমেটিক্যালি জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কল্যাণ ও পুনর্বাসনের জন্যে কয়েকটা স্কিম হাতে নিয়েছি। জুলাইযোদ্ধাদের মধ্যে যাদের ছেলেমেয়েরা স্কুল থেকে ড্রপ আউট হয়েছে, তাদের আবার শিক্ষা ভাতা দিয়ে স্কুলে পড়ানোর উদ্যোগ নেয়া হবে।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই চলছে। এরইমাঝে ৩০০ ভুয়া মুক্তিযোদ্ধাকে বাদ দেওয়া হয়েছে। এটা চলমান থাকবে। মুক্তিযুদ্ধের সুযোগ-সুবিধাগুলো যাতে প্রকৃত মুক্তিযোদ্ধারা পায়, সে ব্যাপারে আমরা উদ্যোগ নেব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com