হাসান লিটন, চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি।। ভোলার চরফ্যাশন সদর থানায় কর্মরত উপ-পরিদর্শক সাইফুল ইসলাম (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭ টার দিকে চরফ্যাশন থানায় দায়িত্ব পালনরত অবস্থায় অসুস্থ হয়ে পরেন। পরে তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্ব পালনরত চিকিৎসক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানান।
নিহত সাইফুল ইসলাম পটুয়াখালী জেলার আউলিয়াপুর ইউনিয়নের পূর্ব আউলিয়াপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মজিদ পেদার ছেলে। মৃত্যুকালে ছেলে জাহিদুল, মেয়ে লামিয়া ও স্ত্রী নাছিমা রেখে গেছেন।
জানা যায়, সাইফুল ইসলাম ১৯৯৪ সালে উপ-পরিদর্শক পদে চাকুরীতে যোগদান করেন। পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় তিনি দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ২০২১ সালে চরফ্যাশন থানায় যোগদান করে প্রায় ৫ বছর চাকরি করে আসছেন।
চরফ্যাশন থানার ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, সাইফুল ইসলাম চরফ্যাশন থানায় দায়িত্ব পালনরত অবস্থায় ইফতার শেষে নামাজ আদায় করে নিজ কক্ষে যান এবং নিজের ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিন গ্রহণ করেন। এর কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থতা অনুভব করলে সহকর্মীরা দ্রুত তাকে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগে কর্তব্যরত ডা. হাসান মাহমুদ বলপন, হাসপাতালে আনার চিকিৎসারত অবস্থায় কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
Leave a Reply