বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ সদস্য

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযানের সময় মাদক কারবারিদের গুলিতে সিদ্দিকুর রহমান (৪০) নামের এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

আজ সোমবার দুপুর ১২টার দিকে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খিলগাঁও অঞ্চল। গুলিবিদ্ধ পরিদর্শক সিদ্দিকুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা দক্ষিণের খিলগাঁও থানার পরিদর্শক ছিলেন। তাঁর বাঁ পায়ে গুলি লেগেছে।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, ‘আহত ওই পুলিশ সদস্যকে দুপুর ১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসেন। বর্তমানে জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) ৪ নম্বর বেডে তিনি চিকিৎসাধীন তিনি। জরুরি বিভাগের দায়িরত্ব চিকিৎসকেরা জানিয়েছেন বর্তমানে তিনি আশঙ্কা মুক্ত। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করেছি।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com