বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
৪ বিশ্ববিদ্যালয়ে মেধার স্বাক্ষর রাখা মোস্তাকিমের স্বপ্নপূরণে এগিয়ে এল ‘টিম জিয়ন’

৪ বিশ্ববিদ্যালয়ে মেধার স্বাক্ষর রাখা মোস্তাকিমের স্বপ্নপূরণে এগিয়ে এল ‘টিম জিয়ন’

নিজস্ব প্রতিবেদক, রংপুর :: বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থী মোস্তাকিমের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন ‘টিম জিয়ন’। রোববার (১লা মার্চ) বিকেলে রংপুরের গঙ্গাচড়ায় স্টেডফাস্ট অফিসে আর্থিক সংকটে উচ্চশিক্ষা অনিশ্চিত হওয়া মোস্তাকিমের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে আর্থিক সহযোগিতা প্রদান করেছে সংগঠনটি।

চলতি শিক্ষাবর্ষে একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মোস্তাকিম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর ডি ইউনিটে ৫৬৫তম, রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর এ ইউনিটে ১০৯৩তম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর বি ইউনিটে ৭০৭তম এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর বি ইউনিটে ৫১১তম স্থান অর্জন করেন। উচ্চতর পড়াশোনার লক্ষ্যে মোস্তাকিম দৃঢ় মনোবল নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এ ভর্তি হওয়ার জন্য মনোনিবেশ করেন। তবে পরিবারের সীমিত আয়ের কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তায় ছিলেন তিনি।

বিষয়টি জানার পর সামাজিক ও মানবিক সংগঠন ‘টিম জিয়ন’ এগিয়ে আসে। সংগঠনটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার ভর্তির সম্পূর্ণ ব্যয় বহনের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছে। ফলে উচ্চশিক্ষার পথে তার অনিশ্চয়তা কেটে গেছে।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের এইচআর ম্যানেজার রেজাউল করিম রাযী ও টিম জিয়ন প্রতিনিধি জালাল আহমেদ রিয়েল।

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা মোস্তাকিম আলমবিদিতর ইউনিয়নের কিশামত কুতুব এলাকার বাসিন্দা। তিনি দিনমজুর মোজাম্মেল হোসেনের (৬৫) ছেলে।

এক প্রতিক্রিয়ায় রায়হান মোস্তাকিম বলেন, বড্ড দুশ্চিন্তায় ছিলাম। টাকা যোগাড় করতে না পারলে কোনভাবেই ভর্তি হতে পারতাম না। টিম জিয়নের দেয়া সহায়তা আমাকে নতুন করে স্বপ্ন দেখার সাহস দিয়েছে। আমি ভবিষ্যতে সমাজের জন্য কাজ করতে চাই। আমি টিম জিয়ন ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আবেগাপ্লুত হয়ে মোস্তাকিমের বাবা বলেন , আমার সামর্থ্য সীমিত। ছেলের মেধা ছিল, কিন্তু আর্থিক সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। টিম জিয়নের এই সহযোগিতা আমাদের পরিবারের জন্য আশীর্বাদ।

এ প্রসঙ্গে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এম রিদওয়ানুল বারী জিয়ন বলেন, মেধাবীরা যেন অর্থের অভাবে শিক্ষাজীবন বা প্রতিভা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই আমরা সাধ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি।

স্থানীয়রা মনে করছেন, এমন উদ্যোগ অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে। সমাজের সম্মিলিত প্রচেষ্টায় একজন মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ সুগম হওয়ায় এলাকায় স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com