বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণের নামে বিদেশে পলাতক, কাস্টমস কর্মকর্তা শহিদুজ্জামান বরখাস্ত পঞ্চগড়ে মামলার হাজিরা দিতে এসে আদালতের বেঞ্চে আসামির মৃত্যু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লালমনিরহাটে দুই ফার্মেসিকে জরিমানা আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ অভিযোগ দেওয়ায় থানার সামনেই অভিযোগকারীর ওপর হামলা, আটক ৩ এবার গাইবান্ধায় কিশোর হত্যার জেরে অভিযুক্তদের বাড়িতে হামলা-ভাঙচুর দ্বিতীয় বিয়ে নিবন্ধন নিয়ে বিতর্ক, কালিয়াকৈরের কাজী অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন নিয়ম ভেঙে আগেভাগে ব্যবহারিক পরীক্ষা, পঞ্চগড়ে তদন্তে অভিযোগের সত্যতা পঞ্চগড়ে ২৭ বোতল ফেনসিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
পঞ্চগড়ে পার্টি অফিসে খালেদা জিয়ার মৃত্যুতে ব্যারিস্টার নওশাদ জমিরের শোক

পঞ্চগড়ে পার্টি অফিসে খালেদা জিয়ার মৃত্যুতে ব্যারিস্টার নওশাদ জমিরের শোক

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার::সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পঞ্চগড়ে দলের পার্টি অফিসে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।


মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত শোকসভায় তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন অভিভাবকতুল্য নেত্রী, আপসহীন গণতান্ত্রিক সংগ্রামী ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ককে হারিয়েছে। তাঁর শূন্যতা দেশের রাজনীতিতে অপূরণীয়।

ব্যারিস্টার নওশাদ জমির বলেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংসদীয় শাসনব্যবস্থা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সুদৃঢ় করেছে।

শোকসভা শেষে পার্টি অফিসে কালো পতাকা উত্তোলন, এক মিনিট নীরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শোকবার্তায় ব্যারিস্টার নওশাদ জমির মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

দলীয় সূত্রে জানানো হয়, পঞ্চগড়ে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com