বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় মসজিদের মক্তবে ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা মুক্তাগাছায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লজিং শিক্ষক গ্রেপ্তার উপজেলা পরিষদে জমা দেওয়া মানসিক ভারসাম্যহীন নারীর লাখ টাকা উধাও পূর্বশত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা গাইবান্ধায় হানিট্র্যাপ চক্রের আস্তানায় অভিযান, নারীসহ গ্রেফতার ৩ লালমনিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর আগে আটকের সময় কী ঘটেছিল, এমন ভিডিও ফেসবুকে মাদককারবারি বড় ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে গিয়ে আটক ছোট ভাই ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনের দাবিতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন শাহবাগে ফ্ল্যাট থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার
খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, লালমনিরহাটের শোক প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, লালমনিরহাটের শোক প্রকাশ

‎খাজা রাশেদ,লালমনিরহাট:: বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ অবগত হয়ে গভীর শোক প্রকাশ করেছেন,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, লালমনিরহাট জেলা শাখার নেতৃবৃন্দ।



‎এক শোক বার্তায় ইসলামি আন্দোলন বাংলাদেশ,লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ এনামুল হক  বলেন, তার এই ইন্তেকাল জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী নেতৃত্ব। যিনি, আজীবন জনগণের অধিকার, স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে সংগ্রাম করে গেছেন। দেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
‎দেশ ও জাতির এই দুঃসময়ে, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, লালমনিরহাট জেলা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

‎অপর এক শোক বার্তায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ,লালমনিরহাট জেলা শাখার প্রচার সম্পাদক মুহাম্মাদ জুনাইদ মাহমুদ বলেন,দেশ,মা ও  মাটির কল্যাণে বিএনপির আপোষহীন এই নেত্রীর অবদান সত্যি অনস্বীকার্য। দেশের রাজনৈতিক ইতিহাসে তার এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।


‎আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তায়ালার দরবারে দোয়া করছি—তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

‎একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। আল্লাহ তায়ালা সবাইকে এই শোক সইবার তাওফিক দান করুন। আমীন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com