বিজ্ঞাপন:
 
বিএনপি নেতা আব্দুস সহিদ মালতিয়ার আজ ৩১ তম মৃত্যুবার্ষিকী

বিএনপি নেতা আব্দুস সহিদ মালতিয়ার আজ ৩১ তম মৃত্যুবার্ষিকী

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির বর্ষীয়ান নেতা আব্দুস সহিদ মালতিয়ার আজ ৩১তম মৃত্যুবার্ষিকী।

‎জানা যায়, বিএনপি নেতা আব্দুস সহিদ মালতিয়া উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নে গ্রাম সরকার, ও মাদ্রাজ ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯২ সালে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে ভোলা-৪ আসনের উপ-নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

‎আব্দুস সহিদ মালতিয়ার কনিষ্ঠ পুত্র চরফ্যাশন উপজেলা যুবদল নেতা আবু সায়েম মালতিয়া জানান, আমার বাবার ৩১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চরফ্যাশন উপজেলার বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, মিলাদ, কবর জিয়ারত ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাবার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাই। আমার বাবার জন্য দোয়া করবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com