বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে মেসিকেও ছাড়ালেন রোনালদো, বিশ্বকাপে নতুন রেকর্ড কবিরহাটে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই
ফেসবুক স্ট্যাটাসে নরেন্দ্র মোদির গভীর শোক প্রকাশ

ফেসবুক স্ট্যাটাসে নরেন্দ্র মোদির গভীর শোক প্রকাশ

অনলাইন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে, রিয়াদে দূতাবাস এবং জেদ্দায় কনস্যুলেট সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে এবং কর্মকর্তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি জানিয়েছেন, জেদ্দার কনস্যুলেটে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে।

সৌদি আরবে মদিনা ও বাদরের মধ্যে মুফরাহথ এলাকায় একটি বাস ও ট্যাংকার লরির সংঘর্ষে অন্তত ৪২ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ নারী ও ১১ শিশু রয়েছেন। আহতদের মধ্যে একজন বেঁচে আছেন। দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। সংঘর্ষের পর বাসে আগুন ধরে যায়, যা হতাহতের সংখ্যা বৃদ্ধি করেছে। নিহত সবাই হায়দরাবাদের বাসিন্দা বলে ইমিগ্রেশন কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়, স্থানীয় কর্তৃপক্ষ ও ওমরাহ অপারেটরদের সঙ্গে সমন্বয় করে ভারতীয় কনস্যুলেট ও কমিউনিটি স্বেচ্ছাসেবীরা হাসপাতালে এবং দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তারা আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগে তৎপর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com