বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বিধবা নারীর ঘর থেকে গভীর রাতে ইমাম আটক এইচএসসির কেন্দ্রগুলো শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত থাকবে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার বিএনপির শোডাউনে ছাত্রলীগের হামলা, ১০ নেতাকর্মী আহত গাজীপুরে নির্মাণের ৩ মাসেই ধসে গেছে ৯ কোটি টাকার সড়ক সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি ফেনীতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩ লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষে যুবক নিহত, আহত- ৩ পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা গাইবান্ধায় মসজিদের মক্তবে ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা
লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় নারী নিহত

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় নারী নিহত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় জমিরন বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের পশ্চিম পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জমিরন বেগম হাতীবান্ধা উপজেলার সিঙ্গীমারি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওসমান গণির স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বুড়িমারী থেকে পার্বতীপুরগামী ৪৫৫ নম্বর লোকাল ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে জমিরন বেগম অসাবধানবশত রেললাইনের ওপর উঠে পড়েন।

তিনি নিয়মিত সকালে হাঁটতে বের হতেন এবং শ্রবণপ্রতিবন্ধী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ফলে ট্রেনের শব্দ শুনতে না পেরে তিনি রেললাইনে চলে যান। এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান জমিরন বেগম।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর নবী বিষয়টি নিশ্চিত করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com