বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে আলোচিত ইবনেসিনার কর্মকর্তা হত্যায় দুই আসামি গ্রেফতার বিজ্ঞান বিভাগের দুই এসএসসি পরীক্ষার্থী পেল মানবিক বিভাগের প্রবেশপত্র সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয় দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড
নদীতে পড়ে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে নিখোঁজ মা

নদীতে পড়ে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে নিখোঁজ মা

নিজস্ব প্রতিবেদক:: ভোলায় নৌকায় উঠতে গিয়ে নদী পড়ে যায় ১৭ বছরের ছেলে। তাকে বাঁচাতে নদীতে নেমে স্রোতের তোড়ে হারিয়ে গেছেন মা। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলার বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে তেঁতুলিয়া নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ নারীর নাম জেসমিন (৩৬)। তিনি ওই এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ১৭ বছরের প্রতিবন্ধী ছেলে তানজিল নৌকায় উঠতে গিয়ে নদীতে পড়ে যায়। এসময় ছেলেকে বাঁচাতে মা জেসমিন নদীতে নামলে পানির স্রোতে ডুবে যায়। আশপাশের লোকজন ছেলেকে জীবিত উদ্ধার করলেও মাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

বোরহানউদ্দিন অফিসার ইনচার্জ মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি পুলিশের একটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com