বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বাড়াবাড়ি দেখলে বলতে ইচ্ছা করে ‘তোরা রাজাকার’: সংসদে স্বাস্থ্যমন্ত্রী বৃষ্টির কারণে চাহিদা কিছুটা কমলেও, এত তেল যাচ্ছে কোথায়? প্রথম নির্বাচনেই অভিনেতা বিজয়ের দলের বড় চমক ক্যারাম খেলা নিয়ে উত্তেজনা, জকসুর ক্রীড়া সম্পাদককে নারী শিক্ষার্থীর থাপ্পড় রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার তিন বান্ডিল খাতা সোনামনিরা কেমন আছো, নকল আর চলবে না: শিক্ষামন্ত্রী পবা দলিল লেখক কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠন : আহবায়ক মোজাহার, সদস্য সচিব রবিউল কালবৈশাখী ও বজ্রসহ ভারী বৃষ্টির কবলে পড়তে যাচ্ছে সারা দেশ ‎লালমনিরহাটে মা’দক মা’মলায় ইউপি চেয়ারম্যানের কারাদ’ণ্ড ‎ সুন্দরগঞ্জে কলা খাওয়ার লোভ দেখিয়ে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার
পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, এসআই প্রত্যাহার

পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, এসআই প্রত্যাহার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া থানায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৭ জুলাই) রাতে উপজেলার মালুমঘাট স্টেশনে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জীব পালের নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্টভুক্ত আসামি সাজ্জাদকে গ্রেপ্তার করে। পরে অটোরিকশাযোগে আনার সময় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি সাজ্জাদকে ছিনিয়ে নেয়।

আসামি সাজ্জাদ হোসেন ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ পাহাড়ের স্থানীয় বাসিন্দা। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্রসহ সর্বমোট চারটি মামলা রয়েছে। আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় সোমবার রাতেই এসআই সঞ্জীব পালকে প্রত্যাহার করে কক্সবাজার জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়া সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্রসহ চারটি মামলা রয়েছে। তার রিরুদ্ধে একটি মামলায় ওয়ারেন্টও রয়েছে।

এ ঘটনায় এসআই সঞ্জীব পাল বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে আরও চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। এ ছাড়া আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় এসআই সঞ্জীব পালকে প্রত্যাহার করে কক্সবাজার জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানান ওসি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com