বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বিজিবির অভিযানে বিপুল পরিমাণ কেজি গাঁজাসহ নারী আটক

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ কেজি গাঁজাসহ নারী আটক

‎খাজা রাশেদ,লালমনিরহাট।।লালমনিরহাটে (১৫ বিজিবি) এর বিশেষ অভিযানে ২ কেজি ভারতীয় গাঁজাসহ মোছাঃ রুবিনা খাতুন (৪০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।



শুক্রবার (৮ মে) বেলা ১১টা ২০ মিনিটে লালমনিরহাট মোগলহাট ইউনিয়নের, কর্নপুর মাঠের পাড় এলাকা থেকে, তাকে আটক করা হয়।

‎​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে, কর্নপুর সীমান্ত এলাকায় অভিযান চালায় ১৫ বিজিবি’র একটি বিশেষ টহলদল। ঐ সময়ে, বিজিবির উপস্থিতি টের পেয়ে, ওই মাদক কারবারি পালানোর চেষ্টা করেন। পরে, ধাওয়া করে তাকে তল্লাশি চালিয়ে, ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃত. রুবিনা খাতুন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার গোড়কমন্ডল গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৭ হাজার টাকা।



‎এ বিষয়ে ​১৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, আটক আসামির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করে মাদকসহ তাকে, পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও মাদক নির্মূলে বিজিবি’র এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com