বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নিউ ইয়র্কে দুই শিশুকে যৌন নিপীড়ন: বাংলাদেশি ইমাম গ্রেপ্তার কুড়িগ্রামে দুই বছরের শিশু আয়েশা আক্তার আশুরা হত্যার ঘটনায় জড়িত অভিযোগে এই দম্পতিকে গ্রেপ্তার করেছে মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ গাইবান্ধায় জোরপূর্বক বিয়ে রেজিস্ট্রির অভিযোগে কাজী মাওলানা আব্দুল হামিদ কারাগারে মে দিবস আসে, মে দিবস যায়— শ্রমিকের ভাগ্য বদলায় না কেন? মহান মে দিবস আজ, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন ৯৬ খাতে ন্যূনতম মজুরি নেই, উন্নয়নের আড়ালে শ্রমিকের বঞ্চনা বেশি জুম করবেন না, পাপারাজ্জিদের কারিশমা কাপুর তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার তেল জব্দ-ইউএনও’র তাৎক্ষণিক ব্যবস্থা অভিযোগে জর্জরিত অধ্যক্ষের বদলি, লালমনিরহাট টিটিসিতে স্বস্তির আভাস
নিউ ইয়র্কে দুই শিশুকে যৌন নিপীড়ন: বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

নিউ ইয়র্কে দুই শিশুকে যৌন নিপীড়ন: বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির জ্যামাইকা এলাকার একটি মসজিদে দুই বালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে তাজুল ইসলাম নামে ৬৫ বছর বয়সী এক বাংলাদেশি ইমামকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। জ্যামাইকার ‘মসজিদ বিলাল’ নামের মসজিদে গত ২১ এবং ২৭ এপ্রিল পৃথকভাবে ১০ বছর বয়সী দুই শিশুর ওপর এই নিপীড়ন চালানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২১ এপ্রিল বিকেলে মসজিদের ভেতরে প্রথম শিশুটির ওপর যৌন হয়রানি চালানো হয়। এর কয়েকদিন পর ২৭ এপ্রিল সন্ধ্যায় দ্বিতীয় শিশুর ক্ষেত্রেও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশ তাজুল ইসলামকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে প্রথম ডিগ্রির যৌন নির্যাতন, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার মতো অন্তত ১২টি গুরুতর অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারের পরদিন কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজির করা হলে ২৫ হাজার ডলার বন্ডে তিনি জামিন পান। তবে আদালত তাকে কঠোরভাবে নির্দেশ দিয়েছে যে, জামিনকালীন সময়ে তিনি কোনোভাবেই ভুক্তভোগী শিশুদের আশেপাশে বা তাদের সংস্পর্শে যেতে পারবেন না।

এদিকে নিউ ইয়র্ক পুলিশ অভিযুক্তের ছবি প্রকাশ করে জানিয়েছে, যদি অন্য কোনো শিশুর সঙ্গেও এমন নিপীড়নের ঘটনা ঘটে থাকে, তবে যেন ভুক্তভোগীরা দ্রুত সেক্স ক্রাইম হটলাইনে যোগাযোগ করে।

এই ন্যাক্কারজনক ঘটনায় জ্যামাইকার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। মসজিদ কমিটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বর্তমানে পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগ এই ঘটনার অধিকতর তদন্ত চালিয়ে যাচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com