স্টাফ রিপোর্টার: বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় ঢাকা মহানগরীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী রোববার থেকে অনলাইন ক্লাস শুরু হবে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে। রোববার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার অনলাইন ক্লাস হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এসময় মন্ত্রী আরো জানান, শনিবার থেকে এ কার্যক্রম বাস্তবায়ন শুরু হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজেদের সুবিধামত এ কাজ করতে পারবেন।
Leave a Reply