বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
পুত্র বধূকে ধর্ষণের অভিযোগ ওঠার পর বিএনপি নেতার পদ স্থগিত

পুত্র বধূকে ধর্ষণের অভিযোগ ওঠার পর বিএনপি নেতার পদ স্থগিত

স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার একটি ইউনিয়নের এক ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশীদের বিরুদ্ধে তার পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনা জানাজানি হলে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধনের প্রস্তুতি নেয় স্থানীয় লোকজন। একই সঙ্গে অভিযোগের পরিপ্রেক্ষিতে তার দলীয় পদও স্থগিত করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হারুন অর রশীদ তার প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে জোরপূর্বক অনৈতিক সম্পর্ক স্থাপন ও একাধিকবার ধর্ষণ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, অভিযুক্ত নেতা তার প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন এবং ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করেন।

এ ঘটনায় শনিবার (৪ এপ্রিল) বিকেলে স্থানীয় বাজারে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধনের ডাক দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করা হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান বলেন, ‘বিষয়টি দলের নজরে এসেছে এবং সদর উপজেলা বিএনপির একটি টিম ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছে। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন বলেন, বিষয়টি নিয়ে দলীয়ভাবে তদন্ত চলছে এবং তদন্ত কমিটির সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হারুন অর রশীদ মোবাইল ফোনে দাবি করেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পরে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এদিকে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে রবিবার (৫ এপ্রিল) সদর উপজেলা বিএনপি তার পদ স্থগিত করেছে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকনের অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, চলমান তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com