বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক শিশুকে ধ-র্ষণচেষ্টা: ইমাম বললেন, শয়-তানের ধোঁ-কায় পড়ে এটা করেছি কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিল এক শিক্ষার্থী সিজারের তিন দিন পরই এসএসসি পরীক্ষার হলে কুড়িগ্রামের হাওয়া আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ  কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ
খারাপ সময়ে কে আপন কে পর চিনলাম তারে: নুসরাত ফারিয়া

খারাপ সময়ে কে আপন কে পর চিনলাম তারে: নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক: ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া বহু চড়াই-উতরাই পার করে আজ ঝলমলে উজ্জ্বল জীবনে এসে দাঁড়িয়েছেন। জুলাই আন্দোলনপরবর্তী সময়ে তার জীবনে থানা পুলিশ ঘটে যাওয়া অনেক ঘটনাই পার করে এসেছেন তিনি।

সম্প্রতি পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে এক সাক্ষাৎকারে হাজির হয়ে সেই পর্দার পেছনের গল্প আর জীবনের কঠিন সময়ের কথা এবং প্রেম, বিয়েসহ সমসাময়িক নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। নিজের জীবনের দর্শন ও অজানা অভিজ্ঞতার কথা অকপটে বললেন নুসরাত ফারিয়া।

জীবনে চলার পথে বন্ধু আর আপনজন চেনার অভিজ্ঞতার কথা বলেছেন অভিনেত্রী। কে আপন কে পর চিনলাম উল্লেখ করে তিনি বলেন, জীবনে উত্থান-পতন সবারই থাকে। তবে আমার জীবনের খারাপ সময়গুলো আমাকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে— কে আপন আর কে পর।

এর আগে ভালোবাসা দিবসে ভক্ত-অনুরাগীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় নুসরাত ফারিয়া বলেছিলেন— সঙ্গীকে গোলাপ দেওয়ার চেয়ে প্রতিদিন সম্মান দেওয়া বেশি জরুরি। তিনি বলেন, নিজেকে বিলীন করে কাউকে ভালোবাসা নয়, বরং নিজের ভালো থাকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে। সেই দর্শনে আজও অটল তিনি অটল বলে জানান অভিনেত্রী।

নিজের নাম নিয়ে এক মজার তথ্য শেয়ার করে নেন অভিনেত্রী। তার পূর্ণ নাম নুসরাত জাহান ফারিয়া হলেও মা আদর করে নাম রেখেছিলেন ‘সেতু’। পরিবারের ঘনিষ্ঠজনদের কাছে তিনি আজও সেতু নামেই পরিচিত।


উল্লেখ্য, অভিনেত্রী নুসরাত ফারিয়ার এ সাক্ষাৎকারটি আজ শনিবার (৩১ জানুয়ারি) রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে একযোগে প্রচার করা হবে। ১০০ মিনিট ব্যাপ্তির এ বিশেষ পর্বটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দ্বিতীয় মৌসুমের নবম পর্বটি প্রযোজনা করেছেন জেডআই ফয়সাল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com