খাজা রাশেদ,লালমনিরহাট:: বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ অবগত হয়ে গভীর শোক প্রকাশ করেছেন,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, লালমনিরহাট জেলা শাখার নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় ইসলামি আন্দোলন বাংলাদেশ,লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ এনামুল হক বলেন, তার এই ইন্তেকাল জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী নেতৃত্ব। যিনি, আজীবন জনগণের অধিকার, স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে সংগ্রাম করে গেছেন। দেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
দেশ ও জাতির এই দুঃসময়ে, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, লালমনিরহাট জেলা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
অপর এক শোক বার্তায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ,লালমনিরহাট জেলা শাখার প্রচার সম্পাদক মুহাম্মাদ জুনাইদ মাহমুদ বলেন,দেশ,মা ও মাটির কল্যাণে বিএনপির আপোষহীন এই নেত্রীর অবদান সত্যি অনস্বীকার্য। দেশের রাজনৈতিক ইতিহাসে তার এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তায়ালার দরবারে দোয়া করছি—তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। আল্লাহ তায়ালা সবাইকে এই শোক সইবার তাওফিক দান করুন। আমীন।
Leave a Reply