চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির বর্ষীয়ান নেতা আব্দুস সহিদ মালতিয়ার আজ ৩১তম মৃত্যুবার্ষিকী।

জানা যায়, বিএনপি নেতা আব্দুস সহিদ মালতিয়া উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নে গ্রাম সরকার, ও মাদ্রাজ ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯২ সালে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে ভোলা-৪ আসনের উপ-নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

আব্দুস সহিদ মালতিয়ার কনিষ্ঠ পুত্র চরফ্যাশন উপজেলা যুবদল নেতা আবু সায়েম মালতিয়া জানান, আমার বাবার ৩১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চরফ্যাশন উপজেলার বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, মিলাদ, কবর জিয়ারত ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাবার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাই। আমার বাবার জন্য দোয়া করবেন।
Leave a Reply