চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে।

সোমবার( ১ডিসেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড ইসকন শ্রী নিতাই গৌর মন্দিরে চরফ্যাশন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে এই প্রার্থনার আয়োজন করা হয়।
এসময় মন্দিরের সভাপতি শ্রী কমল দেবনাথের সভাপতিত্বে প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা পূজা উদযাপনের আহ্বায়ক হৃদয় চন্দ্র শীল, সদস্য সচিব সাধন কর্মকার, উপজলা-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক পরিমল অভি, সদস্য সচিব মিঠুন সরকার, এবং দুই কমিটির নির্বাহী সদস্য শুভ সাহ, শান্ত চন্দ্র দাস ও পাপন চন্দ্র দে প্রমুখ।
এছাড়াও উক্ত প্রার্থনা অনুষ্ঠানে এলাকার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতা এবং নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

প্রার্থনায় অংশগ্রহণকারীরা বলেন, দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক নেত্রী এবং গণতন্ত্রের রক্ষাকর্তা হিসেবে বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তাঁর দীর্ঘায়ু ও সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা কামনা করছি।
Leave a Reply