বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নন্দিনী হত্যা: দ্রুত চার্জশিট ও বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর লালমনিরহাটে নেসকোর গাফিলতি ৭২ ঘন্টা ধরে অন্ধকারে ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান গ্রেপ্তার আতঙ্কে থমথমে লালমনিরহাট; পুলিশের ওপর হামলায় আসামি ১৫০০ ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের মানববন্ধনে নামালেন প্রধান শিক্ষক, অনুমতির দাবিকে ‘মিথ্যা’ বলছে প্রশাসন নামাজ পড়তে চাইলে ভারতে থাকা চলবে না, বাংলাদেশ বা পাকিস্তানে যান: বিজেপি মন্ত্রী পঞ্চগড়ে জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস বর্জন করিয়ে মানববন্ধনের অভিযোগ মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণের নামে বিদেশে পলাতক, কাস্টমস কর্মকর্তা শহিদুজ্জামান বরখাস্ত পঞ্চগড়ে মামলার হাজিরা দিতে এসে আদালতের বেঞ্চে আসামির মৃত্যু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লালমনিরহাটে দুই ফার্মেসিকে জরিমানা
বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য চরফ্যাশন ইসকন মন্দিরে বিশেষ প্রার্থনা

বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য চরফ্যাশন ইসকন মন্দিরে বিশেষ প্রার্থনা

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে।



‎সোমবার( ১ডিসেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড ইসকন শ্রী নিতাই গৌর মন্দিরে চরফ্যাশন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে এই প্রার্থনার আয়োজন করা হয়।

‎এসময় মন্দিরের সভাপতি শ্রী কমল দেবনাথের সভাপতিত্বে প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা পূজা উদযাপনের আহ্বায়ক হৃদয় চন্দ্র শীল, সদস্য সচিব সাধন কর্মকার, উপজলা-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক পরিমল অভি, সদস্য সচিব মিঠুন সরকার, এবং দুই কমিটির নির্বাহী সদস্য শুভ সাহ, শান্ত চন্দ্র দাস ও পাপন চন্দ্র দে প্রমুখ।

‎এছাড়াও উক্ত প্রার্থনা অনুষ্ঠানে এলাকার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতা এবং নারী-পুরুষ উপস্থিত ছিলেন।



‎প্রার্থনায় অংশগ্রহণকারীরা বলেন, দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক নেত্রী এবং গণতন্ত্রের রক্ষাকর্তা হিসেবে বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তাঁর দীর্ঘায়ু ও সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা কামনা করছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com