বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে আলোচিত ইবনেসিনার কর্মকর্তা হত্যায় দুই আসামি গ্রেফতার বিজ্ঞান বিভাগের দুই এসএসসি পরীক্ষার্থী পেল মানবিক বিভাগের প্রবেশপত্র সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয় দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড
লালমনিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

খাজা রাশেদ, লালমনিরহাট: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮-২৪ আগস্ট) উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় লালমনিরহাট কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল আহমেদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। এজন্য অভয়াশ্রম গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ উদ্যোগ সফল করতে সমাজের প্রত্যেককেই যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com