বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
ট্রাম্পকে কড়া বার্তা, জ্বালানিকেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

ট্রাম্পকে কড়া বার্তা, জ্বালানিকেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালি ৪৮ ঘণ্টার মধ্যে খুলে দিতে বলেছেন, অন্যথায় ইরানকে এ পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

ট্রাম্পের এ হুমকিকে পাত্তা না দিয়ে পালটা হুমকি দিয়ে ইরান জানিয়েছে, হামলা হলে মধ্যপ্রাচ্যের জ্বালানিকেন্দ্রগুলোও উড়িয়ে দেওয়া হবে।

ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘বিধ্বস্ত’ করার ট্রাম্পের হুমকির জবাবে উপসাগরীয় অঞ্চলের অবকাঠামোর ওপর পালটা হামলার হুমকি পুনর্ব্যক্ত করেছে ইরানের সামরিক বাহিনী।

ফার্স নিউজ এজেন্সির বরাতে দেওয়া এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানায়, পূর্ববর্তী সতর্কবার্তা অনুযায়ী, যদি শত্রুপক্ষ ইরানের জ্বালানি ও শক্তি অবকাঠামো লঙ্ঘন করে, তবে এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের (রেজিম) মালিকানাধীন সমস্ত জ্বালানি, তথ্যপ্রযুক্তি এবং পানি শোধন (ডেসালিনেশন) অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে।

শনিবার রাতে ট্রাম্প ইরানকে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নৌপথটি জাহাজ চলাচলের জন্য খুলে দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়ার পর এ বিবৃতি এল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com