বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নিউ ইয়র্কে দুই শিশুকে যৌন নিপীড়ন: বাংলাদেশি ইমাম গ্রেপ্তার কুড়িগ্রামে দুই বছরের শিশু আয়েশা আক্তার আশুরা হত্যার ঘটনায় জড়িত অভিযোগে এই দম্পতিকে গ্রেপ্তার করেছে মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ গাইবান্ধায় জোরপূর্বক বিয়ে রেজিস্ট্রির অভিযোগে কাজী মাওলানা আব্দুল হামিদ কারাগারে মে দিবস আসে, মে দিবস যায়— শ্রমিকের ভাগ্য বদলায় না কেন? মহান মে দিবস আজ, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন ৯৬ খাতে ন্যূনতম মজুরি নেই, উন্নয়নের আড়ালে শ্রমিকের বঞ্চনা বেশি জুম করবেন না, পাপারাজ্জিদের কারিশমা কাপুর তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার তেল জব্দ-ইউএনও’র তাৎক্ষণিক ব্যবস্থা অভিযোগে জর্জরিত অধ্যক্ষের বদলি, লালমনিরহাট টিটিসিতে স্বস্তির আভাস
বামনডাঙ্গায় বিমর্ষিত যাত্রীদের জন্য রান্নাঘর খুললেন বিএনপি নেতা সাগির খান

বামনডাঙ্গায় বিমর্ষিত যাত্রীদের জন্য রান্নাঘর খুললেন বিএনপি নেতা সাগির খান

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার: গাইবান্ধার বামনডাঙ্গা রেলস্টেশনে আটকা পড়া করতোয়া এক্সপ্রেস ও দোলনচাপা এক্সপ্রেসের যাত্রীদের জন্য মানবিক সহায়তার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতা সাগির খান। দীর্ঘ সময় ট্রেনে আটকা পড়া যাত্রীদের ক্ষুধা ও পানির অভাবে অস্থির অবস্থায় থাকা সত্ত্বেও তিনি নিজ উদ্যোগে রান্নাঘর খোলেন, খিচুড়ি ও ডিম রান্না করে বিতরণ করেন এবং শিশু ও বৃদ্ধদের জন্য পানির ব্যবস্থা করেন।

স্থানীয়রা জানান, দুপুর থেকে ট্রেনে আটকা পড়ে থাকা যাত্রীরা কখন ট্রেন ছাড়বে তা নিয়ে ভীত ও হতাশ হয়ে পড়েছিলেন। এমন পরিস্থিতিতে সাগির খানের মানবিক উদ্যোগে তারা ফিরে পান আশা ও সান্ত্বনা। তার আয়োজনের মাধ্যমে ট্রেনের যাত্রীদের সঙ্গে স্টেশন মাস্টার ও অন্যান্য কর্মচারীরাও খাবার পান।

সাগির খানের ভাতিজা আরিফ খান বলেন, “স্টেশনের পাশে মোহনা পাঠাগারের সামনে খিচুড়ি রান্নার আয়োজন করা হয়। প্রায় দুই শতাধিক যাত্রী ও স্টাফরা খিচুড়ি, ডিম এবং পানি পান করেন। এটা আমাদের জন্যও এক বিরল মানবিক দৃশ্য।”

বামনডাঙ্গা স্টেশন মাস্টার হাইউল মিয়া জানান, রংপুরের পীরগাছায় পদ্মরাগ মেইল ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় করতোয়া এক্সপ্রেস ও দোলনচাপা এক্সপ্রেস বামনডাঙ্গা স্টেশনে আটকা পড়ে। এ ছাড়া গাইবান্ধা স্টেশনে ঢাকা থেকে আসা বুড়িমারী এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেসও অস্থায়ীভাবে থেমে আছে। ট্রেনগুলো পুনরায় চলাচলের জন্য উদ্ধারকাজ চলছে এবং খুব শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

যাত্রী ও রেল কর্মকর্তারা সাগির খানের উদ্যোগকে মানবিক সহায়তার উজ্জ্বল উদাহরণ হিসেবে মূল্যায়ন করেছেন। অনেকেই বলছেন, এমন সময় যাত্রীদের পাশে দাঁড়ানো সত্যিই মানবিকতা ও দায়িত্বের নিখুঁত পরিচয়।

এই ঘটনা আবারও প্রমাণ করে, সংকটে সাধারণ মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়াই এক ব্যক্তির মানবিকতার প্রকৃত মাপ।

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com