বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে মেসিকেও ছাড়ালেন রোনালদো, বিশ্বকাপে নতুন রেকর্ড কবিরহাটে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় জামায়াত

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক কিংবা নির্বাচনকালীন সরকারের অধীনে সম্পন্ন করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি, তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার দাবি জানিয়েছে।

বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এসব জানান।

তিনি বলেন, আদালতের রায়ে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে, আওয়ামী লীগ সরকার রাজনৈতিক উদ্দেশ্যে অন্যায়ভাবে আমাদের নিবন্ধন বাতিল করেছিল। এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতি চালু করা এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

হামিদুর রহমান আযাদ বলেন, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থা বা অনাস্থা নিয়ে আমরা কিছু বলি না। তবে আগের তিনটি কমিশনের মতো নয়, তাই নতুন কমিশন গঠনের দাবি আমাদের নেই।

জামায়াতের মতে, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকা ও সন্ত্রাস কমবে এবং জনগণের মতামত ভালোভাবে প্রতিফলিত হবে।

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে তিনি বলেন, ১ কোটি ১০ লাখ প্রবাসী আছেন, যারা রেমিট্যান্স পাঠাচ্ছেন, অথচ ভোট দিতে পারছেন না। তাদের জন্য পোস্টাল বা অনলাইন ভোটের সুযোগ দেয়ার দাবি জানান তিনি।

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে, আর সরকারের প্রভাব কম থাকবে। তা না হলে একতরফা প্রার্থীদের জেতানোর আশঙ্কা থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com