বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে বিশেষ অভিযানে মাদক উদ্ধার, জুয়া খেলায় আটক ৪ এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে: মির্জা ফখরুল পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃত্যু লালমনিরহাটে আধুনিক শিক্ষার নতুন দিগন্ত: অধিনায়কের বক্তব্য লালমনিরহাটে আধুনিক শিক্ষার নতুন দিগন্ত: অধিনায়ক মেহেদি লালমনিরহাট সীমান্তে আছড়ে পড়ল ভারতীয় ড্রোন মধ্যরাত থেকে আঘাত হানতে পারে কালবৈশাখী, সারা দেশে বৃষ্টির সতর্কবার্তাa শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের কর্মসূচি ঘোষণা স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
অপূরণীয় ক্ষতি হয়েছে, বাংলাদেশের সঙ্গে কঠোরভাবে কথা বলুন: মোদিকে মমতা

অপূরণীয় ক্ষতি হয়েছে, বাংলাদেশের সঙ্গে কঠোরভাবে কথা বলুন: মোদিকে মমতা

নিউজ ডেস্ক:: সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত একটি বাড়িতে ভাঙচুরের খবর পাওয়া গেছে। এ ঘটনা নিয়ে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কথা বলার আবেদন জানিয়ে এই চিঠি লিখেছেন মমতা।

বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

মমতা তার চিঠিতে উল্লেখ করেছেন, এই ভাঙচুরের ঘটনা কেবল অবাক করা নয়, এটা দুর্ভাগ্যজনক।

তিনি লিখেছেন, বাংলার মানুষের কাছে এই ঘটনা রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরসূরির ওপর হামলা। বাংলা ভাষা ও সাহিত্য রবীন্দ্রনাথের কাছে চিরঋণী।

মমতা আরও লিখেছেন, গোটা বিষয়টি নিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে কঠোরভাবে কথা বলার জন্য আমি আপনাকে আর্জি জানাচ্ছি। এই জঘন্য কাজ যারা করছেন, তাদের যাতে বিচার হয়। ইতোমধ্যে অপূরণীয় ক্ষতি হয়েছে। আগামী দিনে যাতে এই ধরনের কাজ না হয়, সেজন্য আন্তর্জাতিকস্তরে প্রতিবাদ হওয়া দরকার।

এদিকে বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে ভাঙচুরের ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চেয়েছে ভারত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com