বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নিউ ইয়র্কে দুই শিশুকে যৌন নিপীড়ন: বাংলাদেশি ইমাম গ্রেপ্তার কুড়িগ্রামে দুই বছরের শিশু আয়েশা আক্তার আশুরা হত্যার ঘটনায় জড়িত অভিযোগে এই দম্পতিকে গ্রেপ্তার করেছে মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ গাইবান্ধায় জোরপূর্বক বিয়ে রেজিস্ট্রির অভিযোগে কাজী মাওলানা আব্দুল হামিদ কারাগারে মে দিবস আসে, মে দিবস যায়— শ্রমিকের ভাগ্য বদলায় না কেন? মহান মে দিবস আজ, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন ৯৬ খাতে ন্যূনতম মজুরি নেই, উন্নয়নের আড়ালে শ্রমিকের বঞ্চনা বেশি জুম করবেন না, পাপারাজ্জিদের কারিশমা কাপুর তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার তেল জব্দ-ইউএনও’র তাৎক্ষণিক ব্যবস্থা অভিযোগে জর্জরিত অধ্যক্ষের বদলি, লালমনিরহাট টিটিসিতে স্বস্তির আভাস
গাইবান্ধায় নকল শিশু খাদ্য তৈরির দুই কারখানা সিলগালা, আটক ২

গাইবান্ধায় নকল শিশু খাদ্য তৈরির দুই কারখানা সিলগালা, আটক ২

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা শহরের কুঠিপাড়া এলাকায় নকল জুস, চিপস ও চকলেটসহ বিভিন্ন শিশু খাদ্য উৎপাদনকারী দুটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ মে ) সকালে গাইবান্ধার অস্থায়ী সেনা ক্যাম্পের অধীন ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা কমান্ডার ক্যাপ্টেন আসিব বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে শাকিল মিয়া (৩২) ও মিঠু মিয়া (৩৭) নামের দুইজনকে আটক করা হয়।

সেনাবাহিনীর সদস্যরা জানায়, আটক দুই ব্যক্তি নিজেদের বাড়ির ভেতরই অবৈধভাবে এসব শিশু খাদ্য প্রস্তুতের কারখানা গড়ে তুলেছিলেন। অভিযানে দুটি নকল পণ্যের কারখানা, ৮টি প্রস্তুতকারক মেশিন এবং বিপুল পরিমাণ শিশু খাদ্য ও পানীয় পণ্য জব্দ করা হয়। এছাড়াও কারখানা থেকে একটি উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থও উদ্ধার করা হয়।

অভিযান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় নকল খাদ্যপণ্য উৎপাদন করে তা স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছিল, যা শিশুদের স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com