বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
বাবাকে দেখেনি নবজাতক কন্যা, ঈদের আগে মুক্তির অপেক্ষায় তিন সন্তানের বাবা নাছিম ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলছাত্রের মৃত্যু ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ ১৮ থেকে ২০ বছর ধরে কাজ করি, এই প্রথম একসঙ্গে ৯টি কবর খুঁড়লাম’ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা নিয়ে ব্লাস্টের সভা পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ চরফ্যাশনে তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হাসপাতালে অব্যবস্থাপনা দেখে ত্রাণমন্ত্রীর ৬ ঘণ্টার আল্টিমেটাম রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত
ভারতের সঙ্গে কথা বলতে প্রস্তুত পাকিস্তান

ভারতের সঙ্গে কথা বলতে প্রস্তুত পাকিস্তান

অনলাইন ডেস্ক:: ভারতের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, শান্তি প্রতিষ্ঠায় তার দেশ নয়া দিল্লির সঙ্গে কথা বলতে প্রস্তুত।

বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশে কামরা বিমানঘাঁটি সফর করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন বলে পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।

“শান্তির জন্য আমরা তাদের (ভারত) সঙ্গে কথা বলতে প্রস্তুত,” বলেছেন তিনি। শেহবাজ আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার শর্তগুলোর মধ্যে কাশ্মীর ইস্যুও রয়েছে।

একইদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেছেন।

এটাই তালেবান সরকারের সঙ্গে ভারতের কোনো মন্ত্রীর প্রথম কোনো আনুষ্ঠানিক ফোনালাপ, বলছে এনডিটিভি।

ভারত এখনও তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও সাম্প্রতিক বছরগুলোতে উভয় পক্ষের মধ্যে নানা পর্যায়ে যোগাযোগ দেখা গেছে।

এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহতের ঘটনায় তালেবান সরকার কড়া নিন্দা জানিয়েছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com