খাজা রাশেদ,লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার নাম মোঃ খাদেমুল (২৫)। তিনি উপজেলার গোতামারী ইউনিয়নের, উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

বৃহস্পতিবার ভোরে সীমান্তের শূন্য রেখা পেরিয়ে, ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফের গুলিতে তিনি নিহত হন।
স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে, খাদেমুলসহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত পিলার ৯০৫/৬ এস সংলগ্ন এলাকা দিয়ে, ভারতের সীমানার ভেতরে প্রবেশ করেন। তারা কাঁটাতারের বেড়ার কাছাকাছি পৌঁছালে, ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল, তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে।

গুরুতর আহত অবস্থায় সহযোগীরা তাকে উদ্ধার করে দ্রুত, বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাকে, রংপুরের নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। বর্তমানে নিহতের মরদেহ তার গ্রামের বাড়িতে, আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বজনরা।
এদিকে প্রতিবেশীদের দাবি, নিহত খাদেমুল মাছ শিকার করতে, নদীর পাটে গিয়েছিলেন। সে সময় ভারতীয় বিএসএফ গুলি চালায়। তারা বিএসএফ সদস্যদের এমন কাজের নিন্দা জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ১৫ বিজিবি লালমনিরহাটের লে.কর্ণেল মেহেদী ইমাম বিএসএফ এর গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
Leave a Reply