বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩ পলাতক শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ, কক্সবাজার ৭১–এর সংবাদ ঘিরে সমালোচনার ঝড় যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন গাইবান্ধায় জমির সীমানা নিয়ে সংঘর্ষ, নিহত ১ লালমনিরহাট শহরের বাবুপাড়ায় স্বামীকে গলা কে’টে হ’ত্যা চেষ্টা,আ’টক স্ত্রী  হাসপাতালে ‎ সুন্দরগঞ্জে পাগলা কুকুরের তাণ্ডব, মৃত্যু মিছিলে যোগ হলো আরও এক প্রাণ পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোরবানির হাটে নজর কাড়তে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ জামিন পেয়ে খুন করতে এসে নিজেই খুন হলেন যুবলীগ নেতা অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা
গাইবান্ধায় জমির সীমানা নিয়ে সংঘর্ষ, নিহত ১

গাইবান্ধায় জমির সীমানা নিয়ে সংঘর্ষ, নিহত ১

ডেস্ক রিপোর্ট :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমির সীমানা নির্ধারণ নিয়ে সংঘর্ষে আনিসুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।


বুধবার (১৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা গোবিন্দগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম। এদিন ভোরের দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আনিসুর রহমান এই এলাকার নুরুল হক মন্ডলের ছেলে। তিনি স্থানীয় বাজারে বিকাশের ব্যবসা করতেন। এছাড়া তিনি যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, নিহত আনিসুর রহমানের ভাই নাকাই ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মাহফুজান রহমান মন্ডলের সাথে বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মালেকের জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। বিষয়টি সমাধানের জন্য সেখানে গতকাল মঙ্গলবার সার্ভেয়ার নিয়ে আসা হয়। মাপামাপির সময় একই বিষয় নিয়ে কথাকাটাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টার ধাওয়া ও সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়। একই সাথে ২টি মোটরসাইকেলে পোড়ানো ও বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে।

পরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের উদ্ধার করে উভয় পক্ষের লোকজন ও স্বজনরা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে হাসপাতলে আনিসুরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুরে রেফার্ড করে সিকিৎসকরা। সেখানে ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে আনিসুর নিহতের খবরে এলাকায় আজও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে আজও সেখানে পুলিশ এসে তাদেরকে নিয়ন্ত্রণ করে।

এসময় ঘটনাস্থলে থাকা গোবিন্দগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম জানান, আমরা এখনও এখানে উপস্থিত আছি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ওই ঘটনায় এখনও কোনো পক্ষই এজাহার দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com