আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার:; গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০২৬ সাল থেকে আগামী ৫ বছরের বাংলাদেশ ২০ হাজার কিলোমিটার খাল খননের অংশ হিসেবে আজ(১০মে)কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের নাখেন্দায় এই কর্মসূচির শুভ উদ্বোধন হলো।ইউনিয়নের মুশরুত নাখেন্দা থেকে পূর্ব পশ্চিম দেবত্তর মাদ্রাসা ব্রিজ ১ কিলোমিটার পর্যন্ত এ খাল খননের কার্যক্রম চলবে।কর্মসূচিটি বাস্তবায়ন করছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) রাজারহাট মোঃ সামিউর রহমান, আরও উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ জাকির হোসেন, মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুল রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মোঃ নয়ন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আনিছুর রহমান লিটন, সদস্য সচিব মোঃ রুবেল চৌধুরী, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস প্রামাণিক, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম বকসি, সদস্য সচিব মোঃ রুম্মান হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন, এনসিপি রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিব সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply