বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
সবার কাছে ক্ষমা চেয়ে ফেসবুক পোস্ট নাসীরুদ্দিন পাটোয়ারীর সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু লালমনিরহাটে ট্রাক চাপায় একই পরিবারের ৩ জন নিহত আ.লীগ নেতার বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন ‎ বার কাউন্সিল ভাইভা পরীক্ষায় শিবরাম স্কুলের প্রধান শিক্ষক লতা উত্তীর্ণ বারবার ফেলের তালিকায় আমি, তবুও বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের অভিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনারে এলোপাতাড়ি গুলিতে ‘কন্টেন্ট ক্রিয়েটর’ আহত পঞ্চগড়ে ভাইরাল পকেটমার কাণ্ডে প্রধান অভিযুক্ত গ্রেফতার, টাকা উদ্ধার ৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
চরফ্যাশনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

চরফ্যাশনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

হাসান লিটন,‎চরফ্যাশন,ভোলা::‎ভোলার চরফ্যাশন উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসাকের মতবিনিময় এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গণভোট প্রচার সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে পৃথক পৃথকভাবে এ দুইটি সভা অনুষ্ঠিত হয়।


‎সভায় চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান।

‎এ সময় চরফ্যাশনের চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নৌবাহিনীর কমান্ডারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।

‎সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে গণভোট ও ভোটাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। 

‎তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে। এ ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা আহ্বান করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com