বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে মেসিকেও ছাড়ালেন রোনালদো, বিশ্বকাপে নতুন রেকর্ড কবিরহাটে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই ৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী ‎সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বুলু, সম্পাদক মিজান, সাংগঠনিক মামুন নির্বাচিত ‎
ছাত্রলীগের কমিটিতে আমার কখনও কোন পদ-পদবি ছিল না: সারজিস

ছাত্রলীগের কমিটিতে আমার কখনও কোন পদ-পদবি ছিল না: সারজিস

ডেস্ক রিপোর্ট::ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে অংশগ্রহণ করতে মনোনয়নপত্রসহ দাখিল করা হলফনামায় আয়কর রিটার্নের তথ্যে টাইপিং মিসটেক ছিল বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, আয়কর রিটার্নে আয়ের পরিমাণে আইনজীবীর টাইপিং ভুলে ৯ লাখের পরিবর্তে ২৮ লাখ উল্লেখ করা হয়। আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই সংশোধনী দেওয়া হয়েছে।

আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় জেলা এনসিপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি দিয়ে ফটোকার্ড তৈরি করে অপপ্রচার চালানো হয়। সেখানে বলা হয়, আমি নাকি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির হয়ে ঈদ শুভেচ্ছা দিতাম। অথচ শুরু থেকে আজ পর্যন্ত তার জীবনে কেন্দ্রীয় কমিটি তো দূরের কথা, কোথাও কোন পদ-পদবি ছিল না বলে দাবি করেন তিনি।

বিএনপির দিকে অভিযোগ তুলে তিনি আরও বলেন, এনসিপির রাজনীতিতে যারা যুক্ত হচ্ছে তাদেরকে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা নানা ধরণের হুমকি দিচ্ছে। আমাদের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারগুলিকেও হুমকি দেওয়া হচ্ছে। এখনই যদি তারা ক্ষমতা ও পেশিশক্তির দাপট দেখায়, কালো টাকার প্রভাব দেখায়, তাহলে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা একদমই নেই। সরকার এবং নির্বাচন কমিশনকে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com