বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলে বড় ভাইয়ের চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ওসির বিরুদ্ধে গালিগালাজ ও অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ, ভিডিও ভাইরাল বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ গৃহকর্মীকে নির্যাতন, পুলিশ দম্পতি কারাগারে নন্দিনী হত্যা: দ্রুত চার্জশিট ও বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর লালমনিরহাটে নেসকোর গাফিলতি ৭২ ঘন্টা ধরে অন্ধকারে ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান গ্রেপ্তার আতঙ্কে থমথমে লালমনিরহাট; পুলিশের ওপর হামলায় আসামি ১৫০০ ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের মানববন্ধনে নামালেন প্রধান শিক্ষক, অনুমতির দাবিকে ‘মিথ্যা’ বলছে প্রশাসন
‎দক্ষিণ আইচা যুবদল নেতার মুক্তি না হলে বিএনপির নির্বাচনী কার্যক্রম বর্জনের ঘোষণা গ্রামবাসীর

‎দক্ষিণ আইচা যুবদল নেতার মুক্তি না হলে বিএনপির নির্বাচনী কার্যক্রম বর্জনের ঘোষণা গ্রামবাসীর

হাসান লিটন,‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে ইউনিয়ন  যুবদলের সাধারণ সম্পাদক মো. মনির খলিফা ও তার ছোট ভাই সোহেল খলিফার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।



‎শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের পুরান মানিকা বাজারে এই কর্মসূচি পালন করেছে গ্রামবাসী। এসময় চরমানিকা ইউনিয়ন পশ্চিম শাখার শত শত নারী-পুরুষ ও বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

‎ঘন্টাব্যাপী সমাবেশে বক্তব্য রাখেন, মনির খলিফার ছোট ভাই সালাউদ্দিন খলিফা, ফোরকান হাওলাদার, সোহেব হাওলাদার, সাইফুল হাওলাদার, ছালেয়া বেগম ও রিপা বেগম প্রমুখ।


‎বক্তারা বলেন, দীর্ঘদিন পর্যন্ত বিএনপির রাজনীতিতে সক্রিয় ও জনগণের পাশে থাকা মনির খলিফা ও  তার ছোট ভাই সোহেল খলিফাকে রাজনৈতিক প্রতিপক্ষরা মিথ্যা চাঁদাবাজির মামলায় গ্রেফতার করিয়াছেন। পুলিশ তদন্ত না করে  বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) দুপুরে তাদের দুইভাইকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু জনপ্রিয় যুবনেতাকে গ্রেফতার করা দলের জন্য হুমকি স্বরূপ। আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।



‎তারা আরও বলেন, আগামী রবিবারের মধ্যে যদি মনির খলিফা ও তার ছোট ভাই সোহেল খলিফাকে মুক্তি না দেওয়া হয়, তাহলে চরমানিকা ইউনিয়নের তিনটি ওয়ার্ডের প্রায় ১১ হাজার ভোটারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জাতীয় নির্বাচনসহ দলের সকল নির্বাচনী কার্যক্রম বর্জন করবেন। এছাড়া মিথ্যা মামলা প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে।


‎দক্ষিণ আইচা থানার (ওসি) আহসান কবির জানান, সম্প্রতি আমেনা বেগম নামে এক নারীর চাঁদাবাজি মামলায় মনির খলিফা ও তার ছোট ভাই সোহেল খলিফাকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com