বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নন্দিনী হত্যা: দ্রুত চার্জশিট ও বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর লালমনিরহাটে নেসকোর গাফিলতি ৭২ ঘন্টা ধরে অন্ধকারে ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান গ্রেপ্তার আতঙ্কে থমথমে লালমনিরহাট; পুলিশের ওপর হামলায় আসামি ১৫০০ ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের মানববন্ধনে নামালেন প্রধান শিক্ষক, অনুমতির দাবিকে ‘মিথ্যা’ বলছে প্রশাসন নামাজ পড়তে চাইলে ভারতে থাকা চলবে না, বাংলাদেশ বা পাকিস্তানে যান: বিজেপি মন্ত্রী পঞ্চগড়ে জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস বর্জন করিয়ে মানববন্ধনের অভিযোগ মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণের নামে বিদেশে পলাতক, কাস্টমস কর্মকর্তা শহিদুজ্জামান বরখাস্ত পঞ্চগড়ে মামলার হাজিরা দিতে এসে আদালতের বেঞ্চে আসামির মৃত্যু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লালমনিরহাটে দুই ফার্মেসিকে জরিমানা
পীরগঞ্জে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পীরগঞ্জে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি::ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৭ নভেম্বর) উপজেলার বৈরচুনা ইউনিয়নের বৈরচুনা উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করে ঠাকুরগাঁও -৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ।

ক্যাম্পে শিশু, নারী, পুরুষসহ বিভিন্ন বয়সের প্রায় কয়েক শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নুসরাত জাহান জেরিন, পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নিত্য রায়, মেডিকেল অফিসার জুবায়ের ইভেন নূর। সাধারণ রোগের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াও ডায়াবেটিস, রক্তচাপ, চর্মরোগ, গাইনি সমস্যা ও শিশু চিকিৎসা বিষয়ে পরামর্শ প্রদান করেন চিকিৎসকরা।

এ ছাড়াও রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। স্থানীয়রা বলেন, “গ্রামাঞ্চলে চিকিৎসা সুবিধা তুলনামূলকভাবে কম। তাই এ ধরনের ফ্রি ক্যাম্প আমাদের জন্য আশীর্বাদ।”

সাবেক এমপি জাহিদুর রহমানের ছোট মেয়ে ডাঃ নুসরাত জাহান জেরিন বলেন, ‘ভবিষ্যতে পীরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে নিয়মিতভাবে এমন স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করা হবে, যাতে সাধারণ মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পেতে পারে।‘


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com