বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে যুবদলের উদ্যেগে ঈদ সামগ্রিক বিতরণ লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনায় আহত ৫০, ঈশ্বরদী থেকে যাচ্ছে উদ্ধারকারী ট্রেন সবার কাছে ক্ষমা চেয়ে ফেসবুক পোস্ট নাসীরুদ্দিন পাটোয়ারীর সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু লালমনিরহাটে ট্রাক চাপায় একই পরিবারের ৩ জন নিহত আ.লীগ নেতার বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন ‎ বার কাউন্সিল ভাইভা পরীক্ষায় শিবরাম স্কুলের প্রধান শিক্ষক লতা উত্তীর্ণ বারবার ফেলের তালিকায় আমি, তবুও বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের অভিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনারে এলোপাতাড়ি গুলিতে ‘কন্টেন্ট ক্রিয়েটর’ আহত
মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত

অনলাইন ডেস্ক:: হুমায়ন কবির মিরাজ, বেনাপোল: যশোরের শার্শায় অভিযানের সময় এক মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে আবুল হোসেন নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

শনিবার রাত ১২ টার দিকে উপজেলার শার্শা ইউনিয়নের বুরুজবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবারে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি টিম বুরুজবাগান এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে যায়। অভিযানের এক পর্যায়ে সন্দেহভাজন রুবেল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে হ্যান্ডক্যাপ পরানোর চেষ্টা করলে সে হঠাৎ করে লুকিয়ে রাখা ছুরি দিয়ে কনস্টেবলকে আঘাত করে পালিয়ে যাওয়ায়। তবে রুবেলের নামে পাঁচটি মাদক মামলা আছে বলে শার্শা ওসি জানান।

আহত কনস্টেবলকে উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ব্যারাকে নেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা স্বাভাবিক বলে জানা গেছে।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, আইনের চোখ ফাঁকি দিয়ে কেউই অপরাধ থেকে রেহাই পাবে তবে রুবেল কে আটকের চেষ্টা চলছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com