বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
বাবাকে দেখেনি নবজাতক কন্যা, ঈদের আগে মুক্তির অপেক্ষায় তিন সন্তানের বাবা নাছিম ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলছাত্রের মৃত্যু ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ ১৮ থেকে ২০ বছর ধরে কাজ করি, এই প্রথম একসঙ্গে ৯টি কবর খুঁড়লাম’ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা নিয়ে ব্লাস্টের সভা পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ চরফ্যাশনে তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হাসপাতালে অব্যবস্থাপনা দেখে ত্রাণমন্ত্রীর ৬ ঘণ্টার আল্টিমেটাম রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত
চরফ্যাশনে যানজট নিরসনে প্রশাসনের দ্রুত পদক্ষেপ

চরফ্যাশনে যানজট নিরসনে প্রশাসনের দ্রুত পদক্ষেপ

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।।ভোলার চরফ্যাশন সদরের প্রধান সড়কে দীর্ঘদিন ধরে চলমান যানজট দ্রুত নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি।


‎মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের কার্যালয়ে সাংবাদিকদের এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

‎ইউএনও রাসনা শারমিন মিথি বলেন, চরফ্যাশনের যানজট এখন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই উপজেলা আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মাসিক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। খুব শিগগিরই বাস্তব পদক্ষেপ নেওয়া হবে।

‎তিনি আরও বলেন, লোকাল এলাকার অটোরিকশাগুলো যাতে শহরে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক ও নিয়মিত সাইনবোর্ডধারী অটোরিকশাই পৌর এলাকায় চলাচল করতে পারবে, যা এলোমেলো যানবাহনের প্রবেশ বন্ধ করবে এবং ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনবে।

‎ইউএনও রাসনা শারমিন মিথি বলেন, পৌরসভা থেকে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। এই টিম আগামী এক সপ্তাহ ফুটপাতের দোকানদারদের সচেতন করবে। দোকানদাররা যদি সরে যান, ভালো। না সরলে সদর রোডের দুই পাশে অবৈধ স্থানে বসানো ভ্রাম্যমাণ দোকানও উচ্ছেদ করা হবে, যাতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন। আমাদের লক্ষ্য চরফ্যাশনকে পরিচ্ছন্ন, আধুনিক ও যানজটমুক্ত শহরে পরিণত করা।


‎স্থানীয় ব্যবসায়ী মো. আবু সিদ্দিক বলেন, বাজারে প্রতিদিন সকাল-বিকালে এমন যানজট থাকে যে দোকানে মাল আনা-নেওয়া কষ্টকর হয়ে পড়ে। ইউএনও রাসনা শারমিন মিথি ম্যাডামের উদ্যোগ বাস্তবায়ন হলে ব্যবসায়ীরা উপকৃত হবেন।

‎পথচারী রিনা বেগম বলেন, রাস্তার দুই পাশে দোকান বসে থাকে, আবার অটোরিকশা এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকে। এতে হাঁটাচলা করা যায় না। প্রশাসন যদি ব্যবস্থা নেয়, সেটা আমাদের জন্য ভালো হবে।

‎আরেক পথচারী মনির হোসেন বলেন, চরফ্যাশনের উন্নয়ন এখন দৃশ্যমান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যানজটমুক্ত শহর গড়ার উদ্যোগটি প্রশংসনীয়। সবাই সহযোগিতা করলে শহরটা সত্যিই মডেল টাউনে পরিণত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com