বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বাড়াবাড়ি দেখলে বলতে ইচ্ছা করে ‘তোরা রাজাকার’: সংসদে স্বাস্থ্যমন্ত্রী বৃষ্টির কারণে চাহিদা কিছুটা কমলেও, এত তেল যাচ্ছে কোথায়? প্রথম নির্বাচনেই অভিনেতা বিজয়ের দলের বড় চমক ক্যারাম খেলা নিয়ে উত্তেজনা, জকসুর ক্রীড়া সম্পাদককে নারী শিক্ষার্থীর থাপ্পড় রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার তিন বান্ডিল খাতা সোনামনিরা কেমন আছো, নকল আর চলবে না: শিক্ষামন্ত্রী পবা দলিল লেখক কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠন : আহবায়ক মোজাহার, সদস্য সচিব রবিউল কালবৈশাখী ও বজ্রসহ ভারী বৃষ্টির কবলে পড়তে যাচ্ছে সারা দেশ ‎লালমনিরহাটে মা’দক মা’মলায় ইউপি চেয়ারম্যানের কারাদ’ণ্ড ‎ সুন্দরগঞ্জে কলা খাওয়ার লোভ দেখিয়ে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার
‘আর বিয়ে করব না’ বলা সেই তনি আবারও করলেন বিয়ে

‘আর বিয়ে করব না’ বলা সেই তনি আবারও করলেন বিয়ে

অনলাইন ডেস্ক: ফের বিয়ে করেছেন দেশের বহুল আলোচিত-সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। স্বামীর নাম মো. সিদ্দিক। স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তনি। এদিকে সিদ্দিকও নিজের ফেসবুকে দুজনের ছবি প্রকাশ করে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

মূলত সিদ্দিক তনিকে স্ত্রী হিসেবে সম্বোধন করার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এদিকে তনি বিয়ে করায় তাঁর পুরনো কিছু ভিডিও ভাইরাল হয়েছে। যেসব ভিডিওতে তিনি বলেছিলেন তিনি আর বিয়ে করবেন না। সাদাত রহমানের স্ত্রী পরিচয়েই জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে চান।

গত বছরের অক্টোবরের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নাগরিক টিভির একটি পুরনো ভিডিওতে দেখা যায় তনি বলছেন, ‘আমি চাই না ও আগে মারা যাক, আমি চাই আমি আগে মারা যাই। তারপরেও আপনি যখন বলেছেন—ও যদি কোনোদিন না থাকে তাহলে আমাদের স্বপ্ন, আমাদের সন্তানকে বড় করা মানুষ করা, আমি একটা বৃদ্ধাশ্রম করতে চাই।’

ওই ভিডিওতে তনি বলেন, ‘আমি আসলে কাজের মধ্যে থাকতে চাই, এমন না যে আমি আরেকটা বিয়ে করব। আমি আমার জীবনটা কারো হাতে তুলে দিতে চাই না।

আমি থাকব এবং আমি জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসেবেই থাকতে চাই।’
এ বছরের ফেব্রুয়ারিতে চ্যানেল আইয়ে দেওয়া এক সাক্ষাৎকারে ‘আর বিয়ে করবেন কি না’ উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে তনি বলেন, ‘আল্লাহই সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। আল্লাহই ভালো জানেন সব কিছু, তবে আমার মনে হয় না আমি এমন কিছু করব। আসলে উনার কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমি এত ভালোবাসা পেয়েছি, আমি ভালোবাসাটা বাঁচিয়ে রাখতে চাই।

তনির বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে এসব নিয়ে তিনি মোটেও মাথা ঘামাচ্ছেন না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com