বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
এসএসসির প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে আকুতি ঢাবি শিক্ষার্থী সজলের! ফুটপাতে জেনেশুনেই ‘বিষ’ খাচ্ছেন সবাই খাদ্যসংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া কিশোর গ্যাং অর্থনৈতিক সংকটের পাশাপাশি রাজনৈতিক উত্তাপ, শুরুতেই বড় চাপে সরকার প্রাণঘাতী ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু, জানালেন নিজেই চরফ্যাশনে সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য: থানায় জিডি রাজধানীর ৪০ ভাগ খুনের নেপথ্যেই রাজনীতি
পতাকার দণ্ডে জুতা ওড়ানো —দেশজুড়ে নিন্দার ঝড়, কলেজছাত্র আটক

পতাকার দণ্ডে জুতা ওড়ানো —দেশজুড়ে নিন্দার ঝড়, কলেজছাত্র আটক

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পতাকা উত্তোলনের দণ্ডে জুতা ওড়ানোর ঘটনায় এক যুবককে শনিবার বিকেলে আটক করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ।

এ ঘটনায় একটি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় তীব্র সমালোচনা।

ফেসবুকে ছড়িয়ে পড়া ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক যুবক ফ্ল্যাগ স্ট্যান্ডের রশিতে একটি জুতা লাগিয়ে ওপরে তুলছেন। এ সময় তার পাশে আরও কয়েকজন যুবক দাঁড়িয়ে বিষয়টি দেখছেন এবং হাসাহাসি করছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শনিবার বিকেলেই অভিযুক্ত মারুফ হাসান মিরাজকে আটক করে। সে উপজেলার রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে এবং বামনডাঙ্গা আব্দুল হক কলেজের ছাত্র।

এদিকে বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম। তিনি লিখেছেন, ‘কাউকে ছাড় দেওয়া হবে না, দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হচ্ছে। ভিডিওটি ফেসবুকে পোস্ট করা থেকে সবাই বিরত থাকারও আহ্বান জানান তিনি।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানিয়েছেন— “ভিডিও দেখে অভিযুক্ত যুবক মারুফ হাসান মিরাজকে শনাক্ত করে আটক করা হয়েছে। এ ঘটনায় দায়ীদের কাউকে ছাড় দেওয়া হবে না, জিজ্ঞাসাবাদের জন্য আরও তথ্য খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com