বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যমজ তিন বোন রংপুরসহ ৫ বিভাগে আগামী ৪৮ ঘন্টায় অতিভারী বর্ষণের পূর্বাভাস: প্লাবিত হতে পারে নিচু এলাকা ব্যবসায়ীকে হেনস্তা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ ববি ছাত্রদল নেতাদের বিরুদ্ধে আলোকিত লালমনিরহাট টিমের, মাদক বিরোধী অভিযান মেয়ে পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের দায়িত্বে কর্মকর্তা ৭৬ মিলিমিটার বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, জনদুর্ভোগ নগরবাসীর পঞ্চগড়ে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নকলের সুযোগ’ না পেয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ মৌলভীবাজার জেলা কারাগারে কারারক্ষীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি
এএসপির বাসায় চাঁদাবাজি, যুবলীগ নেতা গ্রেপ্তার

এএসপির বাসায় চাঁদাবাজি, যুবলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে সহকারী পুলিশ সুপারের (এএসপি) বাসায় চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা কাবিল মৃধা (৩৮) নওমালা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও বটকাজল গ্রামের মৃত রুস্তম আলী মৃধার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় মদ্যপ অবস্থায় কাবিল মৃধা একটি ছুরি হাতে এএসপি মো. শফিকুল ইসলামের বাসায় প্রবেশ করেন।

এ সময় এএসপির বাবা আব্দুল মোতালেবের কাছে তিনি দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাসার আসবাবপত্র ভাঙচুর শুরু করেন। স্থানীয়রা ঘটনাস্থলে কাবিলের তাণ্ডব থামিয়ে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে রাত ৯টার দিকে বাউফল থানা পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় কাবিল মৃধাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com