বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
‎লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ ‎

‎লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ ‎

খাইরুল ইসলাম,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।



‎সোমবার (২৯ জুন) সকালে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির অর্থায়নে এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চারাগাছ তুলে দেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রকিবুল হাসান।

‎এ সময় লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া সদর উপজেলার ১৯টি ব্র্যাক স্কুলে ৫৬৯টি এবং ৩৯টি মাধ্যমিক বিদ্যালয়ে ৫ হাজার ১০০টি চারা বিতরণ করা হয়। ফলে সদর উপজেলায় মোট ৫ হাজার ৬৬৯টি চারাগাছ বিতরণ করা হয়েছে। একই কর্মসূচির আওতায় লালমনিরহাট জেলার ব্র্যাক স্কুল ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ২৬ হাজার ৫২৭টি চারাগাছ বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. আশরাফুল আলম, ব্র্যাক শিক্ষা কর্মসূচির ম্যানেজার নারায়ণ চন্দ্র রায়, কর্মসূচি সংগঠক মিলন কুমার রায়, লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com