বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ মৌচাক প্রেসক্লাবের উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পঞ্চগড়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
চাঁদপুরে সড়কে ঠিকাদরের ইটের স্তুপ: ট্রাক চাপায় সিএনজি চালক নিহত

চাঁদপুরে সড়কে ঠিকাদরের ইটের স্তুপ: ট্রাক চাপায় সিএনজি চালক নিহত

নিজস্ব প্রতিবেদক::মাহবুব অলিউল্যাহ চাঁদপুর চাঁদপুর-মতলব-পেন্নাই সড়কের রালদিয়া এলাকায় মালবাহী ট্রাক চাপায় বাপ্পী নামে এক সিএনজি চালক নিহত হয়েছে।

সোমবার রাত ৮ টায় রালদিয়া আড়ং বাজার সংলগ্নে একটি বাইপাস ব্রীজ নির্মাণে ব্যবহৃত ইটের স্তুপে সিএনজিটি উল্টে যায়। ঘটনার সাথে সাথে পিছনে থাকা ট্রাকচাপায় চালক নিহত হয় এবং সিএনজিটি সড়ক থেকে ছিটকে যায়।

নিহত সিএনজি চালক বাপ্পি চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে কল্যাণদী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী শাহজালাল বেপারী জানান, ট্টাক চাপায় ঘটনাস্থালেই মারা যান বাপ্পী। সিএনজিতে কোন যাত্রী ছিল না। সন্ধ্যার নাস্তা নিয়ে বাড়ী ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি।

তিনি আরো জানান, এখানে একটা ছোট ব্রীজ নির্মাণ কাজ শেষ পর্যায়ে। ঠিকাদার ব্যস্ত এই সড়কের উপর ইটের স্তুপ রেখেছেন। সেই ইটে সিএনজিটি প্রথমে উল্টে যায়। পরে পিছনের ট্রাক চাপায় ঘটনাস্থলে মারা যান সিএনজি চালক।

ঠিকাদার কর্তৃপক্ষকে একাধিকবার ইট সরাতে বলা হলেও কর্ণপাত করেনি বলে অভিযোগ এলাকাবাসীর।

এদিকে ঘটনার পর বাবুরহাট-মতলব সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

চাঁদপুর সদর মডেল থানা তদন্ত ওসি মিন্টু দত্ত বলেন,
স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে পুলিশে দেয়। ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়। সিএনজি ও ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com