বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ

পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার:: পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে শহরের আদালত এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।


পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির মফিজ উদ্দিন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি মাসুদ রানা এবং জেলা শিবিরের সভাপতি রাশেদ ইসলাম।

বক্তারা বলেন, সীমান্তে পুশইন ও বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা সরকারের কূটনৈতিক দুর্বলতার বহিঃপ্রকাশ। তারা এসব ঘটনার অবিলম্বে অবসান ঘটাতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

সমাবেশে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে জনগণকে সঙ্গে নিয়ে সীমান্তে মানবঢাল গড়ে তোলার কর্মসূচি দেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com